RSS : Articles / Comments


উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উইন্ডোজের জন্য স্বচ্ছ নোটপ্যাড

৯:০৩ PM, Posted by মাহবুব, No Comment

আপনি ইচ্ছে করলে আপনার নোটপ্যাডটিকে স্বচ্ছ বানিয়ে নিতে পারেন। তবে এর জন্য দরকার হবে ৫.৪৬ মেগাবাইটের একটি ক্ষুদ্র সফটওয়্যার।



এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে C# এ যা আপনি নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর এটি ইন্সটল করুন, তাহলে ডেস্কটপে এর একটি শর্টকাট তৈরি হবে এবং এরপর এতে আপনার প্রয়োজনীয় কাজ করুন।
ডাউনলোড লিংক
হোমপেজ

Share/Save/Bookmark

উইন্ডোজ 7 এর জন্য ফ্রি অ্যাকটিভিশন কি

১২:০৩ PM, Posted by মাহবুব, No Comment

মাইক্রোসফট কোম্পানী তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 RC (build 7100) এর জন্য বেশ কিছু ফ্রি অ্যাকটিভিশন কি দিয়েছে। তবে এই কিগুলোর মেয়াদ থাকবে 2010 সালের মার্চ মাস পর্যন্ত। এবং মাইক্রোসফট এর ভাষ্যমতে এরপর যদি আসল অ্যাকটিভিশন কি কেনা না হয়, তবে প্রতি দুই ঘন্টা পরপর পিসি অটোমেটিক শাটডাউন হবে এবং জুন থেকে স্থায়ীভাবে উইন্ডোজ 7 ডিজেবল বা বন্ধ হয়ে যাবে।

কি গুলো হচ্ছে:

MM7DF-G8XWM-J2VRG-4M3C4-GR27X

KGMPT-GQ6XF-DM3VM-HW6PR-DX9G8

MVBCQ-B3VPW-CT369-VM9TB-YFGBP

KBHBX-GP9P3-KH4H4-HKJP4-9VYKQ

BCGX7-P3XWP-PPPCV-Q2H7C-FCGFR

RGQ3V-MCMTC-6HP8R-98CDK-VP3FM

Q3VMJ-TMJ3M-99RF9-CVPJ3-Q7VF3

6JQ32-Y9CGY-3Y986-HDQKT-BPFPG

P72QK-2Y3B8-YDHDV-29DQB-QKWWM

6F4BB-YCB3T-WK763-3P6YJ-BVH24

9JBBV-7Q7P7-CTDB7-KYBKG-X8HHC

C43GM-DWWV8-V6MGY-G834Y-Y8QH3

GPRG6-H3WBB-WJK6G-XX2C7-QGWQ9

MT39G-9HYXX-J3V3Q-RPXJB-RQ6D7

MVYTY-QP8R7-6G6WG-87MGT-CRH2P


Share/Save/Bookmark

উইন্ডোজ 7 এর RC Build 7100 রিলিজ হয়েছে সকলের জন্য, এখনই ডাউনলোড করুন।

৪:৩১ AM, Posted by মাহবুব, No Comment

অবশেষে মাইক্রোসফট কোম্পানি তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ডাউনলোডের জন্য অবমুক্ত করেছে। কোন ডাউনলোড লিমিট নেই, নেই কোন স্পীড লিমিট সুতরাং যখন খুশী যেখানে খুশী বসে ডাউনলোড করুন।



ডাউনলোড লিংক:
01. Download Windows 7 RC Build 7100

02. Alternate Link

ডাউনলোডকৃত ফাইলটি আছে ISO ফরম্যাটে। সুতরাং এটি ডাউনলোডের পর কোন ISO বার্ণার দ্বার বার্ণ করতে হবে(যেমন Nero)।


Share/Save/Bookmark

ডাউনলোড করুন ফ্রি অ্যান্টিভাইরাস

১:৫৮ AM, Posted by মাহবুব, No Comment

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারকে গতিশীল রাখতে এবং বিভিন্ন নিত্যনতুন ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাসের বিকল্প নেই। বাজার থেকে অ্যান্টিভাইরাস কিনতে গেলে বেশ টাকা গুণতে হয়। আবার সাধারণভাবে বিভিন্ন অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্টানগুলো তাদের ওয়েবসাইট থেকে তাদের অ্যান্টিভাইরাসগুলোর ট্রায়াল ভার্সন নামাতে দেয়, ফুল ভার্সন কখনই নয়। নিচে বেশ কিছু ঠিকানা দেয়া হল যেখান থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাসের ফুল ভার্সন নামানো যাবে।

বিট ডিফেন্ডার: এই জনপ্রিয় অ্যান্টিভাইরাসটির বিনামুল্যের সংস্করণ নামানো যাবে। তবে এ ক্ষেত্রে ই-মেইল ঠিকানা থাকতে হবে। ঠিকানা: http://www.bitdefender.com/site/Downloads/browseEvaluationVersion/1/42

অ্যাভাস্ট: আরেকটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট। একাধিক ভাষার সংস্করণের পাশাপাশি এতে বিভিন্ন ধরণের স্কিণ লাগানো যায়। নামানো যাবে http://www.avast.com/eng/download-avast-home.html

এভিরা: এ এন্টিভাইরাসটি একটি জার্মান প্রতিষ্ঠান বিনামূ্ল্যে নামানোর সুযোগ দিচ্ছে http://www.free-av.com/en/dowload/1/avira_antivir_personal_free_antivirus.html

উইন্ডোজ এক্সপি ইন্সটল করার পর উইন্ডোজ ভিসতা চালু হচ্ছে না!!

১:১০ PM, Posted by মাহবুব, No Comment

আপনি যদি এক্সপি এবং ভিসতা দুটিকেই চালাতে চান, তবে আপনাকে প্রথমে এক্সপি ইন্সটল করতে হবে এবং এরপর ভিসতা ইন্সটল করতে হবে। উইন্ডোজ এক্সপিকে যদি উইন্ডোজ ভিসতার পরে ইন্সটল করা হয় তবে উইন্ডোজ এক্সপির বুট লোডার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে প্রতিস্থাপিত করে।
এ কারণে আপনি যদি উইন্ডোজ ভিসতার পরে উইন্ডোজ এক্সপি ইন্সটল করে থাকেন তবে আপনি ভিসতাতে বুট করতে পারবেন না। কিন্তু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার উইন্ডোজ ভিসতার বুট লোডারকে পুনরুদ্ধার করতে পারবেন।

ধাপ 1: VistaBootPRO ডাউনলোড করুন।এটা একটা চমৎকার Software যা উইন্ডোজ ভিসতার বুট লোডারকে মাত্র কয়েক সেকেন্ডে পুনরায় ইন্সটল করতে পারে।

ধাপ 2: Software টি ইন্সটল করে রান করুন।

ধাপ 3: এবার নিচের ছবির মত Bootloader বাটনে ক্লিক করুন



ধাপ 4: অপশন থেকে “Reinstall the Vista Bootloader” সিলেক্ট করুন এবং “Configure It” বাটনে ক্লিক করুন।
ব্যস হয়ে গেল। এটা আপনার বুটলোডারকে ইন্সটল করবে। এছাড়া আপনি এর মাধ্যমে সম্পাদনা করতে পারবেন বুটলোডারের টাইমআউট, ডিফল্ড বুট এন্টারি, বুট এন্টারি লেভেল প্রভৃতি।

ডাউনলোড লিংক

কম্পিউটার নিরীক্ষার সফটওয়্যার

৭:০৭ AM, Posted by মাহবুব, No Comment

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিরীক্ষার প্রয়োজন পড়ে। Belarc Advisor নামক নিরীক্ষার সফওয়্যারটির মাধ্যমে এ কাজটি খুব সহজেই করা যায়। এজন্য

http://www.belarc.com/free_download.html

ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ১।৯ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন। এবার ইন্সটল করে রান করুন। দেখবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সকল তথ্য পেয়ে গেছেন।


বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোয়ার ৮

৩:২৩ AM, Posted by মাহবুব, No Comment

মাইক্রোসফট কোম্পানি সম্প্রতি তাদের ব্রাউজ করার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোয়ার নতুন ভার্সন অবমুক্ত করেছে। তবে Windows XP এবং Vista ব্যবহারকারীদের আলাদা আলাদা ভার্সন ডাউনলোড করতে হবে। নিচের ঠিকানাগুলো থেকে বিনামূল্যে ব্রাউজারগুলো নামানো যাবে।

Download IE8 RC1 for Windows XP

Download IE8 RC1 for Windows Vista and Server 2008

Download IE8 RC1 for Windows Vista and Server 2008 (64 bit)

মুছে ফেলুন স্টার্ট বাটন

১২:৫১ AM, Posted by মাহবুব, No Comment

অনেক ব্যবহারকারী আছেন যারা উইন্ডোজের কি ব্যবহার করে থাকেন, স্টার্ট বাটনের পরিবর্তে। আপনি যদি আপনার স্টার্ট বাটনটি মুছে ফেলতে চান তবে নিচের কয়েক কিলোবাইটের সফটয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সেটাপ দিয়ে রান করুন। ব্যস দেখবেন স্টার্ট বাটন অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনি WIN কি Ctrl+Esc চেপে স্টার্ট মেনুতে প্রবেশ করতে পারবেন।

স্টার্ট বাটনকে আবার ফিরিয়ে আনতে সিস্টেম ট্রেতে থাকা এর আইকনে ডানবাটনে ক্লিক করে Exit দিন। আর আইকনটি হারিয়ে গেলে একসাথে ctrl+alt+shift+F12 চাপুন এবং “show Icon in System Tray” তে টিকমার্ক দিয়ে Ok করুন।

ডাউনলোড করুন এখান থেকে::

Download Start Killer (32-bit)

Download Start Killer (64-bit)

উইন্ডোজ এক্সপির Context মেনুতে Insert অপশন যুক্ত করুন

২:৩৫ PM, Posted by মাহবুব, No Comment


উইন্ডোজ এক্সপিতে যদি আমরা CD/DVD ড্রাইভে ডান বাটনে ক্লিক করি তখন আমরা “Eject” নামক একটি অপশন দেখতে পাই। আমরা এখানে ইচ্ছে করলেই “Insert” নামক নতুন একটি ট্রে তৈরি করতে পারি। নিচের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি কিভাবে যুক্ত করা যায় তা দেখব।

১: নিচের জিপ ফাইলটি ডাউনলোড করুন এবং এই dll ফাইলটি আপনার “%windir%\System32” ফোল্ডারে কপি করুন

cdeject.zip

২: এরপর নিচের ফাইলটি ডাউনলোড করুন এবং extract করে .reg ফাইলটি রান করুন

insert_reg.zip

এরপর আপনি আপনার CD/DVD এর Context মেনুতে Insert অপশনটি দেখতে পাবেন।

কিবোর্ড এর কি এর ম্যাপ পরিবর্তন করা

১:০৭ AM, Posted by মাহবুব, No Comment


আমাদের কিবোর্ডে কিগুলো সারিবদ্ধ ভাবে সাজানো থাকে। কিন্তু অনেক সময় আমাদের কোন একটি কি বেশি ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু সেটি যদি সুবিধাজনক স্থানে না থাকে তখন কাজের অসুবিধা সৃষ্টি হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি Sharpkey নামের একটি ছোট প্রোগ্রাম ব্যবহার করতে পারেন যার মাধ্যমে কিবোর্ডের কিগুলো remapping করা যাবে। এ ছাড়াও আপনি কিবোর্ডের যে কোন কি ডিজেবল করে রাখতে পারবেন, যেমন Casp Lock। নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন। সফটওয়্যারটি ইন্সটল করার প্রয়োজন হবে নাএখন Add বাটনে ক্লিক করুন যেকোন কি এর ফাংশন পরিবর্তন বা এটাকে ডিজাবেল করতে। এখন বামদিকের বক্স (From key) থেকে Type Key তে ক্লিক করে যে কি টি আপনি পরিবর্তন করতে চান তা প্রেস করুন। এরপর একইভাবে ডানদিকের বক্স থেকে Type Key তে ক্লিক করে পরিবর্তিত যে কি টি দিতে চান তা প্রেস করুন। এরপর ok করে বেরিয়ে আসুন। সবশেষে Write to Registry বাটনে ক্লিক করুন। এটা একটা বার্তা দেখাবে যে, you’ll need to restart or log of your system to take affecet. এর অর্থ হচ্ছে এরপর আপনার পিসিকে রিস্টার্ট বা লগঅফ করলেই এটি কাজ করবে।

Download Link (MSI)

Download Link (ZIP)

New Folder এবং New Shortcut কে কাস্টমাইজ করা

১:০১ AM, Posted by মাহবুব, No Comment


উইন্ডোজ এক্সপিতে যখন আমরা নতুন কোন ফোল্ডার বা শর্টকার্ট তৈরি করি তখন তা New Folder এবং New Shortcut নামে তৈরি হয়। কিন্তু ইচ্ছে করলেই একে কাস্টমাইজ করা সম্ভব। এর জন্য সিস্টেম ফাইল Shell32.dll কে সম্পাদনা করতে হবে যা রয়েছে “%windir%\System32” তে। এখানে %windir% বলতে বুঝানো হয়েছে “C:\Windows” ফোল্ডারকে, যদি আপনি আপনার উইন্ডোজ C ড্রাইভে ইন্সটল করে থাকেন। আমরা একে রিসোর্স হ্যাকারের মাধ্যমে পরিবর্তন করব। প্রথমে আপনার পিসি F8 চেপে সেভ মুডে অন করে নিচের প্রক্রিয়া দেখুন::

০১: "%windir%\System32\Shell32.dll" ফাইলটি রিসোর্স হ্যাকারের মাধ্যমে খুলুন এবং <1896> নামক স্ট্রিং টেবিলটিতে যান।

০২:: এখন ডানদিকের সাইড প্যানে আপনি পূর্বে থেকে নির্বাচিত “New Folder” এবং “New Shortcut” strings টি দেখতে পাবেন।

০৩:: এরপর আপনি পূর্বথেকে নির্বাচিত স্ট্রিং টি আপনার স্ট্রিং দ্বারা রিপ্লেস করুন।

০৪:: এরপর “Compile Script” বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এরপর আপনি আপনার কাস্টমাইজড করা নাম দেখতে পাবেন নতুন কোন ফোল্ডার বা শর্টকাট তৈরি করলে।

অফিস ২০০০/xp সেটাপ দিন product key ছাড়াই

৭:১৪ PM, Posted by মাহবুব, No Comment

অফিস সেটাপ দেওয়ার সময় আমাদের প্রত্যেকবার এর product key দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যদি এমন করা যায় যে, অফিস সেটাপ দেওয়ার সময় এর product key অটোমেটিকভাবে যুক্ত হয়ে যাবে। নিচের ট্রিকসটির মাধ্যমে তবে তাই দেখুন >>

//আপনার পিসির হার্ডডিস্কে অফিস কপি করুন। এবার এর সেটাপ ফোল্ডারে থেকে setup.ini ফাইলটি খুজে বের করুন। এরপর setup.ini ফাইলটি ওপেন করুন এবং যুক্ত করুন নিচের নিয়মের মতো

\\PIDKEY= in option section>\\

[Options]

PIDKEY=********************

আপনি সেটাপ ফাইলটি খুজে পাবেন direct root এ অথবা FILES/SETUP ফোল্ডারে।

উল্লেখ্য:: মনে রাখবেন product key এর মাঝে কোন ড্যাস বা স্পেস দেওয়া যাবে না।।

শাটডাউনের পরও পূর্বে ওপেনকৃত ফোল্ডারসমূহ স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করা

২:১১ AM, Posted by মাহবুব, No Comment

আপনি যদি নিয়মিত কিছু ফোল্ডার ব্যবহার করেন তাহলে কম্পিউটার চালু হওয়ার সময় সেগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয় তা সেট করে দিতে পারেন। এর ফলে কম্পিউটার শাটডাউন, লগ ইন বা রিস্টার্ট করলেও আপনাকে সে ফোল্ডার বা ফোল্ডারগুলোকে পুনরায় ম্যানুয়ালি ওপেন করতে হবে না। বরং কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে শাটডাউন বা রিস্টার্টের সময় ওপেন করা ফোল্ডার বা ফোল্ডারগুলোকে পুনরায় ওপেন করবে। এজন্য যে কোন একটি ফোল্ডার ওপেন করুন। এবার Tools মেনু থেকে Folder Options ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে View ট্যাবে ক্লিক করুন। Advanced settings সেকশনের নিচে Restore previous folder windows at logon অপশনটি চেক করে দিন(স্ক্রোলিং করে একেবারে নিচে নামুন) এবার OK বাটনে ক্লিক করুন।

অ্যাপলের leopard এর রূপ দিন আপনার এক্সপিকে

১১:০৬ AM, Posted by মাহবুব, No Comment

আপনি ইচ্ছে করলে আপনার এক্সপিকে leopard এর রূপ দিতে পারেন। কাজ হবে সব এক্সপির-ই কিন্তু আউটলুক হবে leopard। তবে এর জন্য প্রয়োজন হবে ৪১.৩ মেগাবাইটের একটি সফটওয়্যারের।সুতরাং আর দেরী কেন নিচের লিংক থেকে নামিয়ে নিন থিম সফটওয়্যারটি

http://leopardxp.en.softonic.com/download

এবং ইন্সটল করুন আপনার পিসিতে। ডাউনলোড লিংকে আপনি ৩২ বিট এবং ৬৪ বিট এই দুই ধরনের ডাউনলোড লিংক পাবেন। সুতরাং আপনার পিসিতে যেটা সাপোর্ট করবে সেটাই ডাউনলোড করুন।

উল্লেখ্য: এক্সপির বুট স্ক্রিন বাদে অন্য সব কিছুই হয়ে যাবে ম্যাকের মত।

বুট লোগো পরিবর্তন করুন উইন্ডোজ এক্সপির

১১:০০ AM, Posted by মাহবুব, No Comment


boot-logo.jpgইন্ডোজ এক্সপি ওপেন করলে আমরা নিচের ছবিটি দেখতে পাই। আপনি ইচ্ছে করলে এই ছবি পরিবর্তন করে অন্য যেকোন ছবি দিতে পারেন। এ কাজের জন্য প্রয়োজন হবে 640 X 480 সাইজের ১৬ কালারের(১৬ বিটের নয়) একটি ছবি। এ ছবি তৈরির জন্য আপনি MS Paint ব্যবহার করতে পারেন। ছবি তৈরির জন্য MS Paint খুলে এর ইমেজ সাইজ 640 X 480 করে নিন। এবার ছবিটি সেভ করুন 16 Color Bitmap ইমেজ রূপে।{উল্লেখ্য::১৬ কালারে ছবি সেভ করলে ছবির ভিজুয়্যাল রূপ অনেকটাই নষ্ট হয়ে যায়।} এবং ১.৭৩ মেগাবাইট আকারের রিসোর্স হ্যাকার নামের একটি সফটওয়্যার যা ফ্রি পাওয়া যাবে নিচের ঠিকানায়। www.users.on.net/johnson/resourcehacker এক্সপির বুট লোগোর ছবি পরিবর্তন করতে ntoskrnel.exe ntkrnlpa.exe নামের একটি ফাইল সম্পাদনা করতে হবে। আপনার যে ড্রাইভে এক্সপি সেটাপ দেয়া আছে সে ড্রাইভে প্রবেশ করুন। এবার windows-system32 তে প্রবেশ করে ntoskrnel.exe ফাইলটি কপি করে রিনেম করুন 1ntoskrnel.exe নামে। এবার রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি খুলে File-Open করে 1ntoskrnel.exe খুলুন। এবার বাদিকের রিসোর্স তালিকা থেকে Bitmap ফোল্ডারটি দুবার ক্লিক করে নামের ফোল্ডারটি দুবার ক্লিক করে ১০৩৩ নামের রিসোর্স ফাইলটি সিলেক্ট করুন তাহলে ডানদিকের উইন্ডোতে উইন্ডোজ এক্সপির বুট লোগোর ছবি বা একটি কালো স্ক্রিণ দেখা যাবে। এখন Action মেনু থেকে Replace Bitmap…… ক্লিক করুন, তাহলে Replace Bitmap in….. ডায়ালগ বক্স আসবে। এখানে Open file with new bitmap বাটনে ক্লিক করে আপনার ছবির লোকেশন দেখিয়ে তা ওপেন করুন। এবার Replace বাটনে ক্লিক করুন। এবার এটি রিপ্লেস করুন 1ntoskrnel.exe নামে। এবার কম্পিউটার পুনরায় চালু করে উইন্ডোজ চালু হওয়ার আগেই F8 চেপে সেভমুডে প্রবেশ করুন। এবার windows-system32 তে প্রবেশ করে 1ntoskrnel.exe ফাইলটি রিনেম করুন ntoskrnel.exe নামে এবং ntoskrnel.exe ফাইলটি রিনেম করুন 2ntoskrnel.exe নামে। এরপর পূর্বের নিয়মে সফটওয়্যারটির সাহায্যে ntkrnlpa.exe ফাইলটির ১ ফোল্ডারের ছবিটি রিপ্লেস করুন এবং এই রূপান্তরিত ফাইলটিকে রিপ্লেস করুন ntkrnlpa.exe ফাইলে। তাহলেই আপনি আপনার কাঙ্খিত ছবিটিকে এক্সপির বুট লোগো রূপে দেখ

মোবাইল ফোনকে ব্যবহার করুন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার রূপে

২:২৮ AM, Posted by মাহবুব, No Comment

উপরের শিরোনামটি দেখে নিশ্চয়ই ভাবছেন এ কিভাবে সম্ভব? হ্যা নিশ্চয়ই সম্ভব।তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি Bluetooth যুক্ত ফোনসেট ও একটি Bluetooth ডিভাইস। তাহলেই আপনি আপনার ফোনসেটটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলার রূপে। এ জন্য প্রথমে http://www.blueshareware.com/files/bluetoothremotecontrol.zip থেকে BluetoothRemoteControl.exe ফাইলটি ডাউনলোড করে নিন, তারপর আপনার কম্পিউটারে উক্ত সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করে install phone client নামের ট্যাবে করলে যে উইন্ডো খুলবে, সেখান থেকে আপনার ফোনে জাভা সফটওয়্যারটি ইন্সটল করুন। এরপর আপনার ফোনে এবং কম্পিউটারে প্রোগ্রামটি চালান এবং কম্পিউটারে select phone ট্যাবে ক্লিক করুন। সার্চ করে আপনার Bluetooth-এর নাম পেয়ে গেলে Finish-এ ক্লিক করুন।এরপর connect to phone ট্যাবে ক্লিক করে সংযুক্ত হন।

ডাউনলোড করুন

৯:১৯ PM, Posted by মাহবুব, No Comment

Microsoft company এর নতুন windows নাম windows 7 Microsoft company তাদের নতুন windows বাজারে ছাড়বে 2010 সালে তবে গত ৯ জানুয়ারি ২০০৯ windows7 beta এর trail version ফ্রী download করা জন্য উন্মুক্ত করা হয়েছে তবে এই trail version ১/৮/২০০৯ পযর্ন্ত চলবেwindows7 এর জন্য GHz processor . GB ram, হার্ডডিস্ক স্পেস লাগবে ২০ গিগা এবং নুন্যতম ফ্রি স্পেস লাগবে ১৫ গিগা এবং ১২৮ VGA card প্রযোজন হবেwindows 7 beta 32 bit এবং 64 bit উভয়ে download করা যাবে 32 bit এর জন্য বিভিন্ন ভাষা এবং 64 bit দুই ভাষায় download করা যাবেএটি download করতে কতক্ষণ সময় প্রয়োজন হবে তা নির্ভর করবে আপনার ইন্টারনেট সংযোগের স্পীড এর উপনএটি ISO file format download হবে Windows 7beta ISO file download করে Iso image DVD burner দিয়ে CD তৈরী করে ব্যবহার করা যাবে

প্রকৃতপক্ষে windows 7 windows vista- আপগ্রেড ভার্সন। এতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কে নতুন রুপে দেখা যাবে।

অবশ্য ঢাকার কম্পিউটার মার্কেটগুলোতে ও ডিস্ক রুপে পাওয়া যাচ্ছে।

Windows 7 beta নিচের লিংক থেকে download যাবে

(ই-মেইল একাউণ্ট প্রযোজন হবে )

http://www.microsoft.com/windows/windows-7/beta-download.aspx

অথবা

( কী সহ ডাউনলোডের জন্য যা ১/৮/২০০৯ শেষ হবে )

http://wb.dlservice.microsoft.com/download/6/3/3/633118BD-6C3D-45A4-B985-F0FDFFE1B021/EN/7000.0.081212-1400_client_en-us_Ultimate-GB1CULFRE_EN_DVD.iso?lcid=1033&RURL=https://www.microsoft.com/betaexperience/productkeys/win7-32/enus/default.aspx

ISO image DVD burner জন্য নিচের লিংক দেওয়া হলো http://www.freedownloadscenter.com/Multimedia_and_Graphics/Presentation_Tools/ISO_Image_Burner_Download.html

আপনার এক্সপি দিন ভিসতা লুক

৯:১৮ PM, Posted by মাহবুব, No Comment

যাদের উইন্ডোজ ভিসতা চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সাপোর্ট না থাকে তবে আপনি একটু নিচের সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনার এক্সপি কে দিতে পারেন ভিসতা লুক।

উইন্ডো ব্লাইন্ড: এই সফটওয়্যারটি দিয়ে উইন্ডোজ এক্সপির বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারবেন। টাইটেল বার, টুলবার প্রভৃতি পরিবর্তন করা যাবে ইচ্ছেমত। এছাড়া থিম, স্ক্রিন পরিবর্তন করা যাবে।ডাউলোডের ঠিকানা:: http://www.pcworld.com/downloads/file/fid,6126-onder,1-page,1-c,desktop/description.html

ডেস্কটপ সাইডবার: ভিসতার একটি অন্যতম চমকার ফিচার হচ্ছে ডেস্কটপ সাইডবার। এটিতে থাকছে দিনপঞ্চিকা, ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার চালানোর জন্য লিংক। সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটিকে অটোহাইড করা যাবে। আপনি যখন মিডিয়া প্লেয়ার এর মাধ্যমে গান চালাবেন তখন আপনি যদি উইন্ডোজের টাস্কবার থেকে এর লিংকটি বাদ দিয়ে দেন, তাহলেও গান চলতে থাকবে। ফলে নতুন কেউ বুঝতে পারবে না আপনার কম্পিউটারে কোথা থেকে গান চলছে।

ডাউনলোডের ঠিকানা :: http://www.pcworld.com/downloads/file/fid,64384-order,1-page,1-c,desktop/description.html

ফোল্ডার মেকার: এবার আপনি বদলে নিতে পারেন আপনার ফোল্ডারের আইকন এবং আইকনের ব্যাকগ্রাউন্ড। এটি দ্বারা আপনি ইচ্ছেমত বানাতে পারবেন আইকন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন। ডাউনলোডের ঠিকানা :: http://www.pcworld.com/downloards/file/fid,64378-order,1-page,1-c,desktop/description.html

কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করুন

৬:৩৮ PM, Posted by মাহবুব, No Comment

প্রথমে notepad open করে নিচের code গুলি টাইপ করুন এবার "type your password here" এর স্থানে আপনার password টি কোন বিশেষ চিন্হ এবং space ছাড়া লিখুন অর্থা password দেওয়ার পর লাইনটি if NOT %pass%== 123goto FAIL এমন দেখাবেএখন file টি locker.bat নামে save করুনএবার locker.bat file টির উপর double click করুন দেখুন locker নামে একটি folder তৈরি হয়েছেএখন আপনার প্রয়োজনীয় file এই folder এ ঢুকিয়ে রাখুনআবার locker.bat file টির উপর double click করুন এবং lock করার জন্য y লিখে enter চাপুনদেখবেন folder টি গায়েব হয়ে গেছেএখন folder টি open করতে চাইলে পুনরায় locker.bat file টির উপর double click করুন এবং password দিয়ে enter চাপুন দেখবেন folder টি এসে গেছে password change করার জন্য locker.bat file টির উপর right click করে edit click করুনএবার password change করে save করুনকোড গুলো হচ্ছে :

**********************************************************
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%== type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

উইন্ডোজের পাসওয়ার্ড ভুললে করণীয়

৮:১২ AM, Posted by মাহবুব, No Comment

আমরা কম্পিউটারের নিরাত্ত্বার জন্য উইন্ডোজ বা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আর যদি কখনও পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমাদের করণীয় কি তা নির্ধারণ করতে পারি না। অনেক সময় নতুন করে উইন্ডোজ ইনষ্টল করতে হয়। কিন্তু সেক্ষেত্রে তথ্য হারাতে হতে পারে কিংবা অনেক প্রয়োজনীয় ইনষ্টল করা প্রোগ্রাম থাকবে না যা হইতো ব্যাকআপে নেই। সেক্ষেত্রে আপনাকে পুরানো উইন্ডোজই পেতে হবে যেকোন উপায়ে। আপনি পুরাতন পাসওয়ার্ড না পেলেও পাসওয়ার্ড মুছে দিতে পারেন। নিচে এমনই কিছু উপায় দেওয়া হলো। কম্পিউটারের সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দেওয়া থাকলে তা মুছতে হলে সিস্টেমের ব্যাটারী কিছুক্ষণ খুলে রেখে কম্পিউটার চালালে দেখবেন সিস্টেমের কোন পাসওয়ার্ড নেই। আর উইন্ডোজের পাসওয়ার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি উপায় আছে। পদ্ধতি ১: আপনার কম্পিউটারের হার্ডডিক্সটি খুলে অন্য একটি কম্পিউটারের সাথে যুক্ত করে যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল দেওয়া আছে সে ড্রাইভ (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) windows\system32\config ফোল্ডারের sam ফাইলটি মুছে দিতে হবে। এবার আপনার কম্পিউটারে হার্ডডিক্স লাগিয়ে চালু করে দেখুন পাসওয়ার্ড ছাড়াও আগের ইউজারেই কম্পিউটার খুলছে। পদ্ধতি ২: এছাড়াও একটি বুটেবল ডিক্স দিয়ে ডস (DOS) মুডে কম্পিউটার চালু করুন (ড্রাইভ ফরমেট FAT এর ক্ষেত্রে, NTFS হলে হবে না) এবং সিস্টেম৩২ এর কনফিগ (system32\config) ফোল্ডারের যান (C:\windows\system32\config)। এরপর attrib -s -h -r sam কমান্ড লিখে এন্টার করুন এবং del sam কমান্ড লিখে এন্টার করে কম্পিউটার রিষ্টার্ট করে দেখুন আগের ইউজারেই পাসওয়ার্ড ছাড়ায় কম্পিউটার খুলছে। পদ্ধতি ৩: আর আপনার কম্পিউটারের ড্রাইভ ফরমেট যদি NTFS হয় তাহলে প্রথম দুটি পদ্ধতি কাজে লাগবে না। এজন্য উইন্ডোজ রিপিয়ারের মাধ্যমে পাসওয়ার্ড মুছতে হবে। প্রথমে উইন্ডোজ এক্সপির বুটেবল সিডি নিন এবং তা সিডি রমে প্রবেশ করান (প্রয়োজনে বায়সে প্রথম বুট হিসাবে সিডি রম সিলেক্ট করুন)। এরপর যখন Press any key to boot from CD আসবে তখন যেকোন কী চাপ দিন তাহলে ফাইল লোডিং শুরু হবে। এবার Welcome to Setup screen থেকে ENTER চাপুন এবং F8 চাপুন। পরবর্তী স্ক্রিন থেকে রিপিয়ার করার জন্য R চাপুন। এরপর ফাইল কপি হবার পরে কম্পিউটার সয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে। এরপর যখন কম্পিউটার ওপেন হবে তখন Press any key to boot from CD না চাপলে ইনষ্টলের পরবর্তী অংশ শুরু হবে। এখন প্রসেস বার আসার পরপরই SHIFT+F10 চাপুন তাহলে কমান্ড কনসল আসবে। এখানে NUSRMGR.CPL লিখে ENTER করুন তাহলে User Accounts ডায়ালগ বক্স আসবে। এখান থেকে ইচ্ছেমত ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা যাবে বা পরিবর্তন করা যাবে। অবশেষে উইন্ডোজ রিপিয়ার শেষ করুন।


 
META NAME="page-type" CONTENT="Free/> META NAME="audience" CONTENT="ALL/> META NAME="page-topic" CONTENT="garment's-buying,friend/> META NAME="author" content="garments-buying/> META NAME="Subject" CONTENT="garments-buying/>