নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান। তাহলে http://www.freewebs.com এই ঠিকানায় আপনি তৈরি করতে পারেন আপনার নিজস্ব ওয়েবসাইট। প্রথমে ঠিকানায় প্রবেশ করে ডানদিকে বক্সে আপনি যে নামে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সে নাম এবং নিচে আপনার পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন। এবার নতুন আসা উইন্ডোতে পর্যানুক্রমে আপনার নাম, পাসওয়ার্ড, সাইট টাইটেল, ই-মেইল এড্রেস প্রভৃতি পূরণ করুন এবং নিচে দৃশ্যমান টেমপ্লেট থেকে যে কোন একটি টেমপ্লেট নির্বাচন করুন। অর্থাৎ আপনার ওয়েবসাইটটিকে কোন রুপে দেখতে চান। এরপর Terms of Service এর বক্সটিতে টিকমার্ক দিন। create my site - ক্লিক করুন।তৈরি হয়ে গেল আপনার ওয়েবসাইট।
এরপর সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী সাজানোর জন্য নতুন আসা উইন্ডোর Edit my site - ক্লিক করুন এবং একে সাজিয়ে নিন আপনার ইচ্ছেমত।
ওয়েবসাইট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েবসাইট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েবসাইটের দর্শক কোন দেশের?
১০:২৬ AM, Posted by মাহবুব, No Comment

আপনার যদি ওয়েবসাইট বা ব্লগসাইট থাকে তাহলে আপনি আপনার সাইটের ভিজিটরদের তথ্য জানতে পারবেন বা তথ্য ওয়েবসাইটে যুক্ত করে অন্যদেরকেউ জানাতে পারবেন। দেশের নাম হিসাবে এবং বিশ্বের মানচিত্র হিসাবে এগুলো দেখা যাবে।।
দেশের নামসহ: এজন্য www.globetrackr.com সাইটে ঢুকে কোন ঝামেলা ছাড়ায় রেজিষ্ট্রেশন এবং লগইন করুন। এবার setup web site details এ ক্লিক করে আপনার সাইটের বিস্তারিত তথ্য দিন এবং সেভ করুন। এখন উপরে setup and reports এ ক্লিক করে ফিরে আসুন এবং get tracking html code এ ক্লিক করে I just want to track visitors, but I do not wish to display anything বা I want to track visitors and I would like to display information about my visitors as an image লিংকে ক্লিক করলে এইচটেএমএল সংকেত আসবে যা আপনার সাইটে যুক্ত করলে ব্যবহারী কোন দেশের তা দেখাবে, যা প্রতিনিয়ত হালনাগাদ হবে। এছাড়াও বিস্তারিত তথ্যও পাওয়া যাবে।
মানচিত্রের সাহায্যে: প্রথমে http://clustrmaps.com সাইটে ঢুকুন এবং সাইটের নাম, ইমেইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন তাহলে আপনার ইমেইলে পাসওয়ার্ড আসবে। এবার ইমেইল থেকে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইনের পরে আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন। এবার নিচের সংকেত কপি করে আপনার সাইটে যুক্ত করলে মানচিত্রের সাহায্যে আপনার সাইটের দর্শকদের অবস্থান চিহ্নিত হবে। ব্যবহারকারীর সাইটে প্রবেশ করার পরে স্বয়ংক্রিয়ভাবে এটি হালনাগাদ হবে এবং লিংকে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে। নিচে দুটি সাইটের বর্ণনা দেওয়া হলো
