উবুন্টুতে কিভাবে সিটিসেলের মডেম এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবেন
৯:০১ AM, Posted by মাহবুব, No Comment
প্রথমেই চেক করে নিন উবুন্টু আপনার মডেম বা ফোনটিকে ডিটেক্ট করেছে কিনা।
এজন্য টারমিনাল খুলে কমান্ড দিন lsusb।
mahbub@ubuntu:~$ lsusb
Bus 005 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
mahbub@ubuntu:~$
এখানে দেখুন
Bus 002 Device 002: ID 05c6:3197 Qualcomm, Inc. CDMA Wireless Modem/Phone
এই লাইনটি হচ্ছে আপনার মডেমের ডিটেক্টেট অংশ
এরপর আপনার File System/etc তে দেখুন wvdial.conf নামক একটি ফাইল রয়েছে। আর যদি এটি না থাকে তবে টামির্নাল খুলে কমান্ড দিন sudo wvdialconf/etc/wvdial.conf । এতে /etc তে wvdial.conf নামক একটা file তৈরি হবে।
এখন Alt+F2 চাপুন, Run Application ওপেন হলে তাতে লিখুন gksu gedit. Gedit Text Editor ওপেন হবে।
এরপর File থেকে Open সিলেক্ট করুন এবং File System >>etc(/etc) থেকে wvdial.conf ফাইলটি ওপেন করুন।
এবার ফাইলে যা লেখা আছে তা মুছে দিয়ে নিচের অংশটুকু লিখুন বা কপি পেষ্ট করুন।
[Modem0]
Modem = /dev/ttyUSB0
Baud = 230400
SetVolume = 0
Dial Command = ATDT
Init1 = ATZ
FlowControl = Hardware (CRTSCTS)
[Dialer cdma]
Username = waps
Password = waps
Phone = #777
Stupid Mode = 1
Inherits = Modem0
ব্যস হয়ে গেল। এখন ফাইলটি সেভ করুন।
এরপর থেকে আপনি টামির্নাল থেকে sudo wvdial cdma কমান্ডটি দিয়ে ইন্টারনেটে যুক্ত হতে পারবেন।
আর সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে ctrl+c চাপুন।
লাগবে নাকি লিংক????
১২:২৪ AM, Posted by মাহবুব, No Comment
জি-মেইল প্রেরণকারীর আইপি এড্রেস খুজে পাবেন যেভাবে
৪:৪৪ AM, Posted by মাহবুব, No Comment


নিচের ধাপগুলো অনুসরন করে আপনি সহজেই আপনার কাছে জি-মেইল প্রেরণকারীর আইপি এড্রেস খুজে পাবেন।
Google’s Gmail
০১: আপনার ই-মেইল একাউন্ডে প্রবেশ করুন।
০২: এবার যে মেইলটির আইপি এড্রেস বের করতে চাচ্ছেন তা ওপেন করুন।
০৩: এবার চিত্রের মত Reply লিংকটির ডানপাশের ড্রপবাটনটিতে ক্লিক করুন এবং Show Original সিলেক্ট করুন লিষ্ট থেকে।
০৪: এবার আপনি চিত্রের মত একটি টেকনিক্যাল পার্ট দেখতে পাবেন। নিচের চিত্রের মত Received from এর সামনে অংশটি দেখতে পাচ্ছেন এটাই ই-মেইল সেন্ডারের আইপি।
কম্পিউটার নিরীক্ষার সফটওয়্যার
৭:০৭ AM, Posted by মাহবুব, No Comment
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিরীক্ষার প্রয়োজন পড়ে। Belarc Advisor নামক নিরীক্ষার সফওয়্যারটির মাধ্যমে এ কাজটি খুব সহজেই করা যায়। এজন্য
http://www.belarc.com/free_download.html
ঠিকানার ওয়েবসাইট থেকে মাত্র ১।৯ মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন। এবার ইন্সটল করে রান করুন। দেখবেন আপনার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর সকল তথ্য পেয়ে গেছেন।
বের হয়েছে ইন্টারনেট এক্সপ্লোয়ার ৮
৩:২৩ AM, Posted by মাহবুব, No Comment
মাইক্রোসফট কোম্পানি সম্প্রতি তাদের ব্রাউজ করার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোয়ার নতুন ভার্সন অবমুক্ত করেছে। তবে Windows XP এবং Vista ব্যবহারকারীদের আলাদা আলাদা ভার্সন ডাউনলোড করতে হবে। নিচের ঠিকানাগুলো থেকে বিনামূল্যে ব্রাউজারগুলো নামানো যাবে।
Download IE8 RC1 for Windows XP
Download IE8 RC1 for Windows Vista and Server 2008
Download IE8 RC1 for Windows Vista and Server 2008 (64 bit)